বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈয়লদা বাংলা বাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত।
বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকা-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত বাবু মোল্লা ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ঢাকায় ফেরার পথে খুলনা-বরিশাল লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাবু মোল্লার মৃত্যু হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রতিনিধি/ এজে

