বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

জামালপুরে তিন হাজার লিটার পেট্রোলসহ আটক ৭

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

জামালপুরে তিন হাজার লিটার পেট্রোলসহ আটক ৭

দেশের উত্তরাঞ্চলীয় জেলা জামালপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে প্রায় ৩ হাজার লিটার পেট্রোলসহ সাতজনকে আটক করেছে স্থানীয় জনতা। 

বুধবার (২৫ মার্চ) গভীর রাতে জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে কয়েকটি ছোট ট্রাকে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর সন্দেহ হয়। তারা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল খুঁজে পায় এবং অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়া ও জামালপুর জেলার বাসিন্দা রয়েছেন। এদের মধ্যে প্রধান অভিযুক্ত হিসেবে মেলান্দহের হাকিম মিয়া (৪০) ও বগুড়ার ফুল মিয়ার (৩৮) নাম জানিয়েছে পুলিশ। অন্য পাঁচজন তাদের সহযোগী হিসেবে কাজ করছিলেন।

আরও পড়ুন—

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা মেইলকে টেলিফোনে জানান, ‘স্থানীয় জনতা সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন। আমরা পুরো চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করছি।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত পেট্রোল সরকারি গুদামে রাখা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তা নিলামে তোলা হবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, ‘অবৈধভাবে জ্বালানি মজুদ ও পাচারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ja

দেশে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির চেষ্টার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে, যার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন নজরদারি জোরদার করেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর