মাগুরায় যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (২৫ মার্চ) সকাল ৯টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, সিভিল সার্জন, সরকারি কলেজ, মাগুরা প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
বিজ্ঞাপন
পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানি ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা পরিষদ প্রশাসক মো. আলী আহমদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, মাগুরা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনা বিধুর দিন। এ দিনে পাকিস্তান দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। গণহত্যা দিবস আমাদের সেই ভয়াল কাল রাত্রির কথা স্মরণ করিয়ে দেয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

