বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

কুমিল্লায় কুস্তি খেলার সময় মাঠেই খেলোয়াড়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় কুস্তি খেলার সময় মাঠেই খেলোয়াড়ের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হেলাল উদ্দিন মজুমদার (৫৩)।

কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলায় অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হেলাল উদ্দিন মজুমদার (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের মোহনপুর মাদরাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


হেলাল উদ্দিন মৃত আবুল কাসেম মিয়ার ছেলে। তিনি লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, খেলায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খেলার মাঠেই হেলাল উদ্দিন মজুমদারের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হেলাল উদ্দিনের জেঠাতো ভাই আরিফ মজুমদার।

আরও পড়ুন

দিনাজপুরে বরযাত্রীর মাইক্রোবাস‌কে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

হেলাল উদ্দিন মজুমদার স্থানীয় কোঁয়ার বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। তিনি ফুটবলার ও সাবেক সেনাসদস্য আবদুল কাদের মজুমদারের চাচাতো ভাই।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) সকালে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, কুস্তি খেলতে গিয়ে হেলাল উদ্দিন মজুমদারের মৃত্যু হয়, তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর