বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে ধর্ষণ, স্বর্ণালংকার লুট

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ এএম

শেয়ার করুন:

চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে ধর্ষণ, স্বর্ণালংকার লুট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে ঘুরতে গিয়ে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আলী আজমের ছেলে মো. জসিম মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে। অপর একজন পলাতক রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) বিকেলে ভুক্তভোগী তরুণী তার পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে সিএনজি যোগে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ডাকাত বলে ধাওয়া করলে যুবক দৌঁড়ে পালিয়ে যায়।


বিজ্ঞাপন


এরপর অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক চা-বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে তার স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।

একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় মো. জসিম মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে। অপর আসামি মো. শাহীন মিয়া পালিয়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জসিম মিয়াকে আটক করা হয়েছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। আটক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর