বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

৩ ছেলের সাথে পিকনিকে গিয়ে বাবার মৃত্যু  

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০১:৪৭ এএম

শেয়ার করুন:

৩ ছেলের সাথে পিকনিকে গিয়ে বাবার মৃত্যু  

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজকল্যাণ সম্পাদক এবং ফেনী সাহিত্য ফোরাম-এর সভাপতি বিশিষ্ট লেখক মাওলানা কাজী সিকান্দার মারা গেছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী পিকনিক স্পটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মাওলানা আজিজ উল্লাহ আহমদী জানান, ঘটনার দিন সকালে ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে আমরা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী পিকনিক স্পটে যাই। কাজী সিকান্দার ভাইয়ের সভাপতিত্বে আয়োজিত এ পিকনিকে তার ৩ সন্তানও আমাদের টিমে পিকনিকে যায়। পিকনিক স্পটে আমরা সবাই দুপুরের খাবার খাওয়ার পর সিকান্দার ভাই হঠাৎ মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিকভাবে আমরা সবাই তাকে নানা চেষ্টা করেও স্বাভাবিক করতে না পেরে দ্রুত সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


FB_IMG_1774379260453

ফেনী সাহিত্য ফোরামের সাধারন সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক জানান, মুফতী কাজী সিকান্দার ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর বাদামতলী এলাকার জামাল কাজী বাড়ির মরহুম মোখলেসুর রহমানের ছোট ছেলে। বুধবার সকাল ৯টায় মরহুমের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।

ইসলামী যুব আন্দোলনের ফেনী জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী বলেন, কাজী সিকান্দার ভাই বহুমুখী প্রতিভার অধিকারী একব্যক্তিত্ব ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যক ও লেখক ছিলেন। বিভিন্ন সংগঠনের দায়িত্বেও ছিলেন তিনি। বিগত ৬ বছরে তার লেখা অন্তত ২০ টি বই প্রকাশিত হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা হারিয়েছি এক তরুণ প্রতিভা। জাতি হারিয়েছে এক ইসলামী গবেষক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর