বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক

চাঁদপুর শহরের মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকাল ৪টায় কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানার হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর