মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

কক্সবাজারে মসজিদের পুকুর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে মসজিদের পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় একটি মসজিদের পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত শাহেনা বেগম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মসজিদের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। বিকেলে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং পুকুরে নেমে আর উঠতে পারেননি। এ ঘটনায় একটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর