মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

কক্সবাজারে ২৮ হাজার ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে ২৮ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা ও একটি বিয়ার ক্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা ও যুবককে আটক করা হয়। 


বিজ্ঞাপন


আটক যুবকের নাম মো. শাহীন (১৮)। তিনি টেকনাফ উপজেলার মহেশখালী পাড়া গ্রামের আবুল ফয়েজের ছেলে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। 

তিনি জানান, শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এ সময় গাড়ির ড্রাইভিং হুইলের পেছনে থাকা একটি গোপন কক্ষ থেকে বিশেষ কায়দায় লুকানো, কালো টেপে মোড়ানো ১৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে গণনা করে মোট ২৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ সময় একটি বিয়ার ক্যান, একটি স্মার্টফোন এবং পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।


বিজ্ঞাপন


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহীন জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর