মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে জুয়েল(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকার এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি।
বিজ্ঞাপন
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেলে রাস্তা পার হবার সময় দ্রুতগামী কোনো পরিবহনের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের বাড়ি ঢাকার দোহারে বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঢাকার দোহারে। সেই ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধি/ এজে

