মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে তেলের দোকানে অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে তেলের দোকানে অভিযান, জরিমানা

পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় ‘মৃর্ধা ট্রেডার্স’ নামের একটি তেলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে অভিযানে তেল বিক্রির হিসাব সংরক্ষণে গরমিল এবং দোকানের ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় এ ব্যবস্থা নেয়া হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তেল না থাকার অযুহাতে দোকানটি বন্ধ করে রাখে অথচ ভেতরে বিভিন্ন ড্রামে অকটেন, ডিজেল ও পেট্রোল মজুত ছিল। তবে বিক্রির হিসাবের সঙ্গে মজুদের মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালতের কাছে অনিয়ম ধরা পড়ে।

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, তার দোকানে তেলের হিসাব সঠিকভাবে রাখছেন না এবং পৌরসভার ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা এবং স্থানীয় সরকার আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর