কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৬ কোটি ২৬ লাখ টাকার বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানায়েছে, ২৩ মার্চ দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মিরপুর রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল (প্রতি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি (LSD) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা।
এছাড়া ২৪ মার্চ ভোরে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকায় পৃথক আরও দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ার ডিল সিরাপ ও পাতার বিড়ি জব্দ করা হয়। অভিযানে আশ্রায়ন ও প্রাগপুর বিওপির টহল দল অংশ নেয়।
প্রতিনিধি/ এজে

