মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে গেল ইজিবাইক, নিহত ৩

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে গেল ইজিবাইক, নিহত ৩
দুর্ঘটনায় কবলিত ইজিবাইক। ছবি: ঢাকা মেইল

নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- একই উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল হোসেন (২৫)। 

আহতদের মধ্যে রয়েছেন- ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নামে ইজিবাইকের এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ৬ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। 


বিজ্ঞাপন


654796442_34965729989677375_2845955000672860138_n

পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মনিরুল ও বাবুল নামে আরও দুইজনের মৃত্যু হয়।

অপর আহত ৪ জনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর