সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে করতে এলেন সোহেল

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে করতে এলেন সোহেল

নাম তার ইউসুফ আলী সোহেল। তিনি কাতার প্রবাসী। একসময় কৈশোর থেকে স্বপ্ন দেখেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। অবশেষে সেই স্বপ্ন পূরণে সিলেট থেকে হেলিকপটারযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ে করতে এসেছেন তিনি। 

সোমবার (২৩ মার্চ) দুপুরের দিকে সাদুল্লাপুরের সাবুর চাতালে বর হেলিকপ্টার নিয়ে পৌঁছাছেন।


বিজ্ঞাপন


এরপর অর্ধকিলোমিটার সড়ক মাইক্রোবাসযোগে কনে আবদিয়া আক্তার রুবাইয়ার বাড়িতে আসেন। এসময় এক নজর হেলিকপ্টার দেখতে শিশু-নারীসহ উৎসুক জনতার ঢল নামে।

বর ইউসুফ আলী সোহেল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের ইসমাইল আলী চমকের ছেলে। তিনি বিদেশের কাতারে একটি ব্যবসা করেন।

কনে আবদিয়া আক্তার  রুবাইয়া সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নুরে আলম রেজার মেয়ে।

এদিকে, হেলিকপটারটি সাবুর চাতালে অবতরণ করতেই মুহূর্তে উৎসুক জনতার ভিড় জমে যায়। আর শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইলে কেউ ভিডিও করছেন, কেউবা সেলফি তুলছেন। 


বিজ্ঞাপন


এ সময় হেলিকপ্টার দেখতে আসা একাধিক শিশু বলে, এর আগে বাস্তবে আমরা কখনো হেলিকপ্টার দেখিনি। এই প্রথম আমাদের এলাকায় হেলিকপ্টার দেখে অনেকটাই আনন্দ লাগছে। 

বরের পক্ষ থেকে তার ভাই জানান, ছোটবেলা থেকে আমার ভাই সোহেলের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। এই নব দম্পতির জন্য সবার কাছে প্রত্যাশা করছি।

এদিকে কনের পিতা নুরে আলম রেজা বলেন, কাতার প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ায় আমি অনেকটাই গর্বিত। সেইসঙ্গে নতুন মেয়ে জামাই হেলিকপটার যোগে আমার বাড়িতে বিয়ে করতে আসায় এলাকাবাসীর মধ্যে এক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। আমার এই মেয়ে জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর