সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


তিনজন হলেন— ভেড়ামারা উপজেলার সিয়াম ও হিমেল এবং নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা শামসুদ্দিন আহমেদ টেলু।

ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পুলিশ বাকি তিনজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ মাল্টিপুল চাপাতি, এক বোতল মদ, একটি আইফোন, লোহার পাইপ ও একটি সাদা প্রাইভেটকার জব্দ করে।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গ্রেফতার তিন ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর