সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

মাদারীপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামি (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জায়গির এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পরিবার সূত্রে জানা যায়, ১০ দিন আগে রুহুল আমিন ঘরামি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেত পরিচর্যা করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানান। খবর দেওয়া হয় কালকিনি থানা পুলিশকে। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তন্ত্রের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা ও এলাকাবাসী।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর