সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

নড়াইলে সাংবাদিকের বাড়িতে চুরি, ৩ লাখ টাকার মালামাল লুট

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

নড়াইলে সাংবাদিকের বাড়িতে চুরি, ১২ লাখ টাকার মালামাল লুট

নড়াইলে কালিয়া উপজেলায় ঈদের দিন রাতে এনটিভি অনলাইনের কালিয়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক খোলা কাগজের নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক খাইরুল ইসলাম চৌধুরীর ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।

রোববার (২২ মার্চ) নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে শনিবার (২১ মার্চ) ঈদের দিন রাতে উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাংবাদিক খাইরুল ইসলাম জানান, তার স্ত্রীর চাকরি সূত্রে কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামে চক্রবর্তী পাড়ার হরিদাশের ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছিলেন সাংবাদিক দম্পতি। গত ১৭ মার্চ ঈদের ছুটিতে স্ব-পরিবারে ভাড়া বাড়ি থেকে একই উপজেলার শুড়িগাতি গ্রামে নিজ বাড়িতে ফেরেন। রোববার সকালে যোগানিয়া গ্রামের চক্রবর্তী পাড়ার প্রতিবেশী সমীর চক্রবর্তী ফোনে খাইরুলকে চুরির বিষয়টি জানায়৷ খবর পেয়ে তিনি ভাড়া বাড়িতে গিয়ে দেখেন, দরজার তালার অংশটি ভাঙা এবং দরজা খোলা রয়েছে। তার ধারণা, দরজা ভেঙে চোরেরা ঢুকেছে। গতকাল ঈদের দিন রাতের যে-কোনো সময় এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিকের ঘরে দুর্ধর্ষ চুরি

সাংবাদিক খায়রুল ইসলামের দাবি, চোরেরা তার বাড়িতে থাকা নগদ প্রায় ৮০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণালংকার, একটি টিভি, একটি গ্যাসের চুলা, দুইটি গ্যাস সিলিন্ডার, ওয়াইফাই রাউটার ও অনুসহ আরও কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।


বিজ্ঞাপন


আরও জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি চক্রবর্তী পাড়ার ওই এলাকা থেকে এনজিও কর্মী তপন কৃষ্ণ সেনে ভাড়া বাসা থেকে প্রায় ১২ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি হয়। এ বিষয়ে ভুক্তভোগী নড়াগাতী থানায় ওইদিনই লিখিত অভিযোগ করেন।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর