সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

দোহারে নারীকে পিটিয়ে হত্যা, আটক ২

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

দোহারে নারীকে পিটিয়ে হত্যা, আটক ২

ঢাকার দোহার উপজেলায় ডায়ারগজারিয়া এলাকায় সালমা বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সালাম বেগম ডায়ারগজারিয়া এলাকার শেখ গণির স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডায়ারগজারিয়া এলাকার আব্দুল মান্নানের সঙ্গে প্রতিবেশী মোহনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শেখ গনির ছেলে সালাম এগিয়ে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল মান্নান তার দুই ছেলে জুবায়ের ও জাকির সালামকে মারধর করে। এ সময় সালামের মা সালমা বেগম এগিয়ে এলে তাকে বাঁশ দিয়ে মাথায় ও শরীরে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে সালমা বেগমকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়।

নিহত সালমা বেগমের স্বামী শেখ গণি জানান, আমার স্ত্রী ঝগড়া শুনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর চিৎকারের আওয়াজ পেয়ে আমিও এগিয়ে গিয়ে দেখি আমার স্ত্রী মাটিতে পড়ে আছে।

মোহনের স্ত্রী শাহানা বেগম জানায়, মান্নানের সঙ্গে প্রায় সময়ই প্রতিবেশীদের ঝগড়া লেগেই থাকে। আজকে আমার স্বামীর সঙ্গে মান্নানের ঝগড়া হলে তার দুই ছেলে জুবায়ের ও জাকির বাঁশ দিয়ে আমার বেয়াইনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এ ঘটনায় দোহার থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মান্নানের স্ত্রী ও তার ছেলের বউকে আটক করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্জয় বিনত শর্মা জানান, হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই। তবে মাথায় ও থুতনির নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুবকর সিদ্দিক জানান, কথা কাটকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সালমা বেগমের মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য রাতেই মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর