রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

মোবাইল ফোনের টর্চলাইটের আলো চোখে পড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

মোবাইল ফোনের টর্চলাইটের আলো চোখে পড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনের টর্চলাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো, মুসাব্বির ওরফে বাবুল নামে এক যুবক নিহত হয়েছে। হামলায় মুসাব্বিরের আরো দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হন।

শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।


বিজ্ঞাপন


নিহতের পারিবারিক সূত্র ও আহতরা জানান, শনিবার মুসাব্বির তার বন্ধুদেও নিয়ে ঘুরাফেরা করছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা অতিক্রম করার সময় অন্ধকার পথ চলতে গিয়ে মোবাইল ফোনের টর্চলাইটের আলো জ্বালায় সে। এ সময় সড়কের পাশে বসে আড্ডারত বড়নগর গ্রামের তাকবির, তানভীরসহ তাদের বন্ধুদের চোখে লাইটের আলো পড়ে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

 রাতে মুসাব্বির ফের কয়েকজন বন্ধু নিয়ে গোজিয়াখাই এলাকার একটি দোকানে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়। এ সময় ছুরিকাঘাতসহ হামলায় তিনজন আহত হন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন মুসাব্বিরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আহতাবস্থায় মাসাকিন ও সুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে মুসাব্বিরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। 


বিজ্ঞাপন


নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। কীভাবে কী ঘটেছে সেটি জানার চেষ্টা চলছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর