যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২২ মার্চ) সকালে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাসিলা গ্রামের লক্ষিপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলু (৪৮)এর বসতবাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেন (৪২) ধরা পড়েন। এ সময় গরুর মালিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে দুইটার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এঘটনায় যশোর চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, আমি শুনেছি, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/ এজে

