রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

এসপিএল-২০২৬ সিজন-৬ টুর্নামেন্ট

মোরেলগঞ্জে জমে উঠেছে গ্রামীণ ক্রিকেট উৎসব

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

মোরেলগঞ্জে জমে উঠেছে গ্রামীণ ক্রিকেট উৎসব

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গ্রামীণ ক্রিকেটের উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসপিএল-২০২৬ সিজন-৬ টুর্নামেন্ট।

রোববার (২২ মার্চ) সকালে উপজেলার এস.পি. রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


সন্ন্যাসী ক্রিকেট একাদশের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মনিরুল হক ফরাজী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ন্যাসী ক্রিকেট একাদশের সভাপতি অধ্যাপক মো. মহিউদ্দিন নওয়ার।

55c95c0d-eba7-4c65-b216-1a35f7ef47fc

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক ফরাজী বলেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের খেলাধুলার আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি একটি সামাজিক আন্দোলন—যা শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।

তিনি আরও বলেন, আজকের এই টুর্নামেন্ট প্রমাণ করে, আমাদের গ্রামেও প্রতিভার কোনো অভাব নেই। যথাযথ সুযোগ পেলে এখান থেকেই ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মেহেরপুরে ঈদ আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ

এছাড়া তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের ধারাবাহিক আয়োজন বজায় থাকলে মোরেলগঞ্জ একদিন ক্রিকেটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

17379f5b-a41f-45d7-84c4-cec4206bb48f

এবারের আসরে অংশগ্রহণ করছে সুপার চ্যাম্পিয়ন, রাইজিং স্টার, রয়্যাল রেঞ্জার্স, ব্রাদার স্টারস ও টিম ভাইকিংসসহ একাধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। দলগুলো নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামায় প্রতিটি ম্যাচেই থাকছে তীব্র প্রতিযোগিতা ও বাড়তি উত্তেজনা।

আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ে ক্রিকেটকে আরও জনপ্রিয় করা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ এলাকার ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর