রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

পানি দিবসে শ্যামনগরে সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর প্রতিবাদ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

পানি দিবসে শ্যামনগরে সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর প্রতিবাদ

বিশ্ব পানি দিবস–২০২৬ উপলক্ষে সুপেয় পানির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে কলসবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলবাসী।

‘পানি ও লিঙ্গ সমতা’ প্রতিপাদ্যে রোববার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম কর্মসূচিটির আয়োজন করে।

এ সময় স্থানীয় শতাধিক নারী ও যুব খালি কলস হাতে নিয়ে নদীর তীরে অবস্থান নেন। তারা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘পানি বাণিজ্যিকরণ বন্ধ করো’, ‘আর কতকাল লবণ পানি খেতে হবে?’ এমন নানা স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

5c65082b-2c91-4ccd-9e5f-1cd325495297

কর্মসূচিতে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, চারদিকে পানি থাকলেও উপকূল অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। নদীভাঙন ও লবণাক্ততার কারণে মিঠাপানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পানির জন্য সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারীরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে থমকে আছে বাঙ্কারিং কার্যক্রম

সংগঠনের ডেপুটি কো-অর্ডিনেটর আবিদ হোসেন বলেন, উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্থানীয় বাসিন্দা অর্পিতা মণ্ডল টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

308cd676-aa65-4dee-a669-5697537daf15

এ ছাড়া অনুষ্ঠানে শরুবের প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস, জলবায়ু কর্মী ফুয়াদ মাহমুদ, রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবী উম্মে সালমা, হালিমা খাতুন, জেবা তাসনিয়া, আব্দুস সালাম ও রাজীব বৈদ্যসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে, যা নিরাপদ পানির সংকটকে আরও তীব্র করছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর