রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে সড়কে প্রাণ গেল ৪ জনের

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১১:১৫ এএম

শেয়ার করুন:

hABIGONJ
দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। ছবি: ঢাকা মেইল

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুতগতির একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

ঈদ আনন্দে বিষাদের ছায়া, সড়ক ও নদে ঝরল ২২ প্রাণ

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

ওসি সোহেল রানা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর