রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

নাটোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৮:০১ এএম

শেয়ার করুন:

নাটোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপর দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার একডালা শান্তি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত নাঈম সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- শফিকুল ইসলাম (২৫) নারায়ণপুর একডালা এলাকার মনসুর আলীর ছেলে এবং হয়বতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (২৪)।

আরও পড়ুন

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, দুর্ঘটনার কারণ তদন্তে দুটি কমিটি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর- রাজশাহী মহাসড়কের নাটোর সদর উপজেলার একডালা এলাকায় শান্তি ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল তিনজন আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। এবং আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা একজনকে মৃত ঘোষণা করেন। আইনগত কাজ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর