শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

নড়াইলে ঈদের দিন সড়কে ঝরল তরুণের প্রাণ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ঈদের দিন সড়কে ঝরল তরুণের প্রাণ

ঈদের দিনে নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. রাব্বি মোল্যা (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোমান মোল্যা নামে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২১ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. রাব্বী মোল্যা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঈদের নামাজ শেষ করে মোটরসাইকেলে ঘুরতে বের হন রাব্বী মোল্যা। এসময় তার পেছনে বসা ছিল বন্ধু রোমান মোল্যা ও ভাগ্নে মো. রেহান। সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বিকেলে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। আর গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মোটরসাইকেলে তিনজনের মাঝে থাকা রেহানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর