বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

দেশ পরিচালনায় বিএনপির আন্তরিকতা দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

দেশ পরিচালনায় বিএনপির আন্তরিকতা দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী জেলা প্রতি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশবাসীর সহযোগিতার মধ্যে দিয়ে বিএনপি দৃশ্যমান দেশ পরিচালনা করছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়বে বিএনপি।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এসময় পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। লক্ষ্মীপুরসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি বলেন, বিএনপি সরকার গঠনে একমাত্র অতিবাহিত হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে দেশ পরিচালনা করছি। সকল ভেদাভেদ ভুলে দেশ পরিচালনা করতে বিএনপির সরকার বদ্ধপরিকর।

এর আগে, পৌনে ৭টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক মেহেদী হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও বিএনপি নেতা মহিন উদ্দিনসহ প্রমুখ।

প্রতিনিধি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর