ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ৭০০ গ্রামের একটি বোয়াল মাছ।
শুক্রবার (২০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চালতপাড় এলাকার মেঘনা নদী থেকে বড়শিতে মাছটি ধরা পড়ে।
বিজ্ঞাপন
পরে জেলে ৮০০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন।
স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওড় বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা।
তিনি জানান, শুক্রবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে প্রফুল্ল দাস নামে এক জেলে ১৬ কেজি ৭০০ গ্রামের একটি বোয়াল মাছ নিয়ে আসেন। পরে বাজারে যমুনা মৎস্য আড়ত-এ ৮০০ টাকা কেজি দরে জেলে মাছটি বিক্রি করেন। ভোরে চাতলপার এলাকার মেঘনা নদী থেকে বড়শি দিয়ে মাছটি ধরেন জেলে।
প্রতিনিধি/ এজে

