বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাটির নিচে লুকানো সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

মাটির নিচে লুকানো সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি ও সানগ্লাস উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিজয়নগরের কামালমোড়া সীমান্ত এলাকায় মাটির নিচে লুকানো অবস্থায় এসব চোরাই পণ্য উদ্ধার করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। 

শুক্রবার (২০ মার্চ) দুপুরে সরাইলের কালিকচ্ছে অবস্থিত বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি দল স্থানীয় কামালমোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি জঙ্গলের ভেতরে মাটির নিচে লুকানো অবস্থায় ভারতীয় ৯,৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১৩,৬২৮ পিস চশমা ও ৩৪৩ পিস শাড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, উদ্ধারকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৯ কোটি ৩৮ লক্ষ ৭ হাজার টাকা। চোরাকারবারিরা তাদের কৌশল বদলালেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিয়মিত চোরাই পণ্য ধরা পড়ছে বিজিবির অভিযানে। সীমান্ত দিয়ে যে কোনো ধরণের অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর