শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়

রাজশাহীর ঐতিহ্যবাহী হজরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (২০ মার্চ) রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


সরেজমিনে গিয়ে দেখা যায়, মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নসহ সমতলকরণ করতে কাজ চলছে পুরোদমে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি টাঙানো হচ্ছে সামিয়ানা।

রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবারের ঈদের প্রধান জামায়াতে ইমামতি করবেন, হজরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমী। তার সহযোগী হিসেবে থাকবেন মুফতি মহিবুল্লাহ।

এদিকে, ঈদের দিন আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে হজরত শাহ্ মখদুম (রহ.) মাজার প্রাঙ্গণে অবস্থিত মসজিদ বিকল্প হিসেবে প্রস্তুতি রাখা হয়েছে। মাজার প্রাঙ্গণে দুটি জামায়াতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। 

এছাড়া, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায়। নগরীর অধিকাংশ ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে পর্যাপ্ত। আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, ঈদ উপলক্ষ্যে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর