শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে জামায়াতের দুই কর্মীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে জামায়াতের দুই কর্মীকে কুপিয়ে জখম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলেন- জালাল আহমেদ (৬৫) ও তার মেয়ের জামাই আনিসুর রহমান (৩০)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

বাগেরহাটে ঈদের আগের দিন আগুনে পুড়ল ৮ দোকান, অর্ধ কোটি টাকার ক্ষতি

অভিযুক্ত যুবদল কর্মী জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


এ ঘটনায় ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরবর্তী পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এমপি যদি অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করেন, তবে এর পেছনে তার ইন্ধন রয়েছে বলে মনে করা হবে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর