প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের সংখ্যা অনেকটাই কমে এসেছে। একইসঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মহাসড়কেও কমেছে যানবাহন। ফলে ফাঁকা রয়েছে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়ক।
শুক্রবার (২০ মার্চ) সকালে মহাসড়কের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত থেকেই ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের সংখ্যা কমতে থাকে। এখন মাঝে মধ্যে দুই একটি দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। তবে অন্যান্য বারের চেয়ে এবার কোনো ভোগান্তি ছাড়াই এই মহাসড়ক দিয়ে বাড়ি ফিরেছেন উত্তরাঞ্চলের যাত্রীরা।
বিজ্ঞাপন

আরও পড়ুন
৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়, ছাড়াল আগের রেকর্ড
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ির চাপ নেই বললেই চলে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ ছিল। সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কমে এখন অনেকটাই ফাঁকা রয়েছে এই মহাসড়ক।

বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বেশিরভাগ মানুষই ইতোমধ্যে চলে গেছেন, এখন অল্পকিছু মানুষ যাচ্ছেন। তবে আমরা প্রত্যেকটি মানুষ ও যানবাহনের নিশ্চিত চলাচলে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি।
প্রতিনিধি/এসএস

