শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

জামালপুরে ২০ গ্রামে আজ ঈদ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১১:০০ এএম

শেয়ার করুন:

জামালপুরে ২০ গ্রামে আজ ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে জামালপুরের দুই উপজেলার ২০ গ্রামের মানুষ। শুক্রবার

শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার বিভিন্ন মসজিদ, ঈদগাহ মাঠে ও বাড়ির উঠানে পবিত্র ঈদের নামাজ আদায় করেন ওই ২০ গ্রামের প্রায় দুই হাজার মুসলমান।


বিজ্ঞাপন


জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, সাপধরীর ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া নামাজ আদায় করা হয়।

এছাড়া সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড়, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ ২০টি গ্রামের মানুষ নামাজ পড়েন৷ 

ইসলামি শরিয়া মোতাবেক পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেল ঈদ উদযাপন করা যায় বলে মনে করেন এই মুসল্লিরা।

আরও পড়ুন

নোয়াখালীর ৫ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

রমজান মাসের শুরুতে মধ্যপ্রাচ্যের সাথেই তারা রোজা রাখেন।

ঈদের নামাজে অংশ নিতে আসা বজলুর রহমান বলেন- আমাদের এলাকার মানুষ এই নিয়মে ২০ বছর ঈদের নামাজ পড়ি। সৌদির সাথে মিলিয়ে আমরা নামাজ আদায় করি না বরং চাঁদের উপর নির্ভর করে নামাজ আদায় করি।

মসজিদের খতিব আজিম উদ্দিন মাস্টার বলেন, ২০ বছর ধরে আমাদের এই মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করা হয়। আগে ৩ থেকে ৪০০ মানুষ হতো। এখন বিভিন্ন জায়গায় জামায়াত ভাগ করে দেওয়ায় কিছুটা কম মুসল্লি দেখছি আমরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর