সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা ১৫ মিনিটে দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
নামাজে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা অংশগ্রহণ করেন। এই জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেছেন।

এই জামায়াতে ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা সালাপিয়ার মাদরাসার ছাত্র মো. আবু তাহের।
এ ছাড়া দিনাজপুর শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে কয়েক শ পরিবার।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়ার রীতি শুরু হয়। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতি বছর তা বাড়ছে।
প্রতিনিধি/এসএস

