পটুয়াখালীতে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদফতরের সমন্বয়ে পটুয়াখালীর কালিচান্না সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৪৭ পিস অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৩৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দ করা অবৈধ জালগুলো পটুয়াখালী সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
বিজ্ঞাপন
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রতিনিধি/এসএস

