নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে দুই টাকার ঈদ বাজারে নতুন পোশাক কিনতে পেরে দারুণ খুশি সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের শিশু-কিশোররা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে মুস্তারী কমপ্লেক্সে দুই টাকায় পছন্দ মতো নতুন পোশাক কেনার সুযোগ পেয়েছে উপকারভোগীরা।
বিজ্ঞাপন
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন একেবারেই নামমাত্র মূল্যে নতুন পোশাক বিক্রির উদ্যোগ নেয়। ১০০ জনের জন্য তারা এই আয়োজন করে। বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে নড়াইলের স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন স্বল্প আয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ আরো সৃষ্টি করবে বলে প্রত্যাশা করেন উপকারভোগীরা।
এ ব্যাপারে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের সংগঠনের আত্মপ্রকাশ হয়। প্রতিষ্ঠার পর থেকেই ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করে আসছি আমরা। এছাড়া সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি। পারিবারিক সহযোগিতা এবং পড়ালেখার খরচ থেকে টাকা জমিয়ে সংগঠনের ৪৫ জন সদস্য সবসময় মানবিক কাজ করে যাচ্ছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা সোহেল মুস্তারী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সদস্য অনিক হাসান, সৌরভ, সাকিব মোল্যা, চৈতি চক্রবর্তী, লিজা, সৈয়দ পিয়াস, সামাজিক সংগঠন উষার আলো সূর্য সংঘের সভাপতি মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, জুলাই যোদ্ধা আল আমিন মণ্ডলসহ অনেকে।
প্রতিনিধি/ এজে

