শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ১

ভোলার বোরহানউদ্দিনে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন মিয়া (৪১) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার ভোলা–চরফ্যাশন মহাসড়কের লেবুকাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত সালাউদ্দিন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনুস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ও ৪ সন্তানের জনক ছিলেন। এছাড়াও বাকী আহতদের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার চরফ্যাশন থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে তাদের সিএনজিটি ঘটনাস্থলে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ ৬ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। 

এদিকে, ঈদের একদিন আগে এমন দুর্ঘটনায় নিহতের পরিবারের চলছে শোকের মাতম। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার নিহতের মূর্ছা যাচ্ছেন নিহতের মা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়াও পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর