বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

অসহায় ও দুস্থদের মাঝে আবুল খায়ের অর্গানাইজেশনের ঈদ সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

অসহায় ও দুস্থদের মাঝে আবুল খায়ের অর্গানাইজেশনের ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ‘ঈদ সামগ্রী’ বিতরণ করেছে আবুল খায়ের ওয়েল ফেয়ার অর্গানাইজেশন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে কার্যক্রমটির আয়োজন করা হয়েছে। 


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা যায়, উত্তর লক্ষ্মীপুর গ্রামের ৪২ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে একটি বাজারের ব্যাগে করে ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। প্রতি ব্যাগে ছিলো - ২ প্যাকেট সেমাই, ২টি গুড়া দুধের প্যাকেট, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১টি লাক্স সাবান, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনিগুড়া, চাল, ১ কেজি, আলু, ১ কেজি, পেঁয়াজ, নারকেল ও কিশমিশ। সব কিছু মিলিয়ে প্রতি ব্যাগে ৯৯০ টাকার সামগ্রী বিতরণ করা হয়। 

এদিকে ঈদ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হলেন সখিনা। জর্জরিত কণ্ঠে বলেন, গ্রামে-গঞ্জে আমাদের ঈদের জন্য জিনিসপত্র কেউ দেয় না। একটা ঈদে চলবার জন্য যতটি জিনিস দরকার তারা সব-ডি দিয়েছে। পোলাও খেতে পারব, সেমাইও খেতে পারব। 

অন্যদিকে হাবিবউল্লাহ নামের একজন বলেন, ঈদের জন্য বাড়িতে তেমন কিছু কিনতাম পারছি না। চিন্তায় আসলাম কেমন বাজার করবো। আল্লাহ তাগোরে দিয়া পাঠিয়েছে। অসহায়ের জন্য আল্লাহই আছে। যারা দিয়েছে আল্লাহ তাগোরেও ভালো রাখুন। 

"ঈদ সামগ্রী" পেয়ে এমনই মন্তব্য করলেন হুমায়ুন মিয়া, খলিল মিয়া, শাহাদা বেগম, হেনা বেগমসহ আরো অনেকেই।  


বিজ্ঞাপন


আবুল খায়ের ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের এই "ঈদ সামগ্রী" বিতরণকালে উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের সি.ই.ও মানজুরুল ওয়াসে শিতাব, হেড অব প্রজেক্টস ওমর ফারুক, অন্যতম সদস্য সুমাইয়া জাহান, ফাতেমা প্রমুখ।  

অর্গানাইজেশনের সি.ই.ও মানজুরুল ওয়াসে শিতাব বলেন, আমরা চেষ্টা করছি ঈদের সময় অসহায়দের সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ঈদের উপহার পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে ওঠে, সেটিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর