বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

সামান্য বৃষ্টিতে হাওরের ফসলরক্ষা বাঁধে ধস, আতঙ্কে কৃষক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

সামান্য বৃষ্টিতে হাওরের ফসলরক্ষা বাঁধে ধস, আতঙ্কে কৃষক

সামান্য বৃষ্টিতেই ধসে যাচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরে ফসলরক্ষা বাঁধ। এ কাজে ব্যাপক অনিয়মের এমনটা হয়েছে বলে দাবি করছেন এলাকাবাসী। ফলে দুই দিনের সামান্য বৃষ্টিতে একটি বাঁধের পাশ ধসে গেছে।

বুধবার (১৮ মার্চ) উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে চিকাডুবি হাওরে গিয়ে দেখা যায়, সেখানকার হাইজদা বেড়িবাঁধ উপ-প্রকল্পের ২৪ নম্বর পিআইসির বাঁধের উভয় পাশে কয়েকটি অংশ বৃষ্টিতে ধসে গেছে।


বিজ্ঞাপন


বাঁধ ঘুরে দেখা গেছে, বাঁধের মাটি ঠিকমতো দুরমুজ মেরে বসানো হয়নি। দুই পাশে দূর্বা ঘাস লাগানোর কথা থাকলেও সঠিকভাবে ঘাসও লাগানো হয়নি।

4c2bcc22-7882-409d-8e20-53747ed7672e

স্থানীয় কৃষকদের দাবি- এবার কোনোরকম দায়সারাভাবে বাঁধের কাজ করা হয়েছে। দুরমুজ পিটিয়ে মাটি বসানো হয়নি। সঠিকভাবে ঘাসও লাগানো হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই বাঁধের মাটি ধসে যাচ্ছে। আগাম বন্যা হলে এই বাঁধ টিকবে না, হাওরের বোরো ধান তলিয়ে যাবে। নড়বড়ে বাঁধ নিয়ে আমরা আতঙ্কে আছি।

স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন, হাওরের একটা ফসলের ওপর আমাদের সারা বছরের খাওয়া-দাওয়া, আনন্দ উৎসব, চিকিৎসা, বাজার খরচ, ছেলে মেয়ের পড়াশোনাসহ সবকিছু নির্ভর করে। এই ফসল ঘরে তুলতে না পরলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে আসে। আর বাঁধের ওপর নির্ভর করে এই ফসল। তবে এবার দুর্বল বাঁধের কারণে আগাম বন্যা হলে হাওরের ফসল তলিয়ে যেতে পারে।


বিজ্ঞাপন


1cda2d54-548a-4b28-9dc7-b51509c0ca22

নীতিমালা অনুযায়ী, পাউবোর তদারকিতে ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন ও ৩০ অক্টোবরের মধ্যে প্রকল্প নির্ধারণের কাজ চূড়ান্ত হওয়ার কথা। আর হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শুরু এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা। তবে নির্দিষ্ট সময় শেষ হয়ে আরও ১৫ দিনের বেশি অতিক্রম করলেও এখনো সবগুলো বাঁধের পুরো কাজ শেষ করতে পারেনি পাউবো।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলায় পাউবোর অধীনে প্রায় ৩৬৫ কিলোমিটার ডুবন্ত (অস্থায়ী) বাঁধ আছে। কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় এ বছর ১৩৭ দশমিক ৫৭৯ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করতে ২০২টি প্রকল্প বাস্তবায়ন কিমিটি (পিআইসি) গঠন করা হয়েছে। এর বরাদ্দ ধরা হয়েছে ৩০ কোটি ৫২ লাখ টাকা। গঠিত ২০২টি পিআইসির মধ্যে খালিয়াজুরিতে ১৪৩টি, মোহনগঞ্জে ২৯টি, মদনে ১৯টি ও কলমাকান্দায় ১০টি রয়েছে।

আরও পড়ুন

হিলিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী ডা. জাহিদ

বৃহস্পতিবার (১৯ মার্চ) এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা কাবিটা প্রকল্পের সদস্য সচিব ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলী এনায়েত রহমান বলেন, এই একটা বাঁধে সামান্য সমস্যা হয়েছিল। আর কোথাও কোনো সমস্যা হয়নি। আজ মাটি কেটে ঠিক করা হয়েছে। ঘাস ঠিকমতো লাগানোর জন্য পিআইসি সংশ্লিষ্টদের বলা হয়েছে। কয়েকদিনের মধ্যে পর্যাপ্ত ঘাস লাগানো হবে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কাবিটা প্রকল্পের সভাপতি আমেনা খাতুন বলেন, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশটি ধসের খবর পেয়ে আজকে মাটি কেটে ঠিক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

7e199ab7-19d9-4d21-b2f7-8ece2e86ca77

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বলেন, মদন উপজেলার একটি বাঁধে মাটি কাটা শেষ হয়নি। খবর পেয়ে উপ-সহকারী প্রকৌশলীকে পাঠিয়েছি। তিনি আমাকে রিপোর্ট করবেন। এছাড়া হাওরের সবগুলো বাঁধেই মাটি কাটার কাজ শেষ হয়েছে। বাঁধে ঘাসও লাগানো হচ্ছে। এই সময়ে সামান্য বৃষ্টিপাত হলেও বন্যার শঙ্কা নেই।

মোহনগঞ্জ উপজেলার করাচাপুর এলাকায় চিকাডুবি হাওরে চরহাইজদা উপ-প্রকল্পের ২৪ নম্বর বাঁধের পাশ ধসে পড়ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর