বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

হেলিকপ্টারযোগে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন বর

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

হেলিকপ্টারযোগে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন বর

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক ব্যতিক্রমী দৃশ্যের সৃষ্টি হয়েছে হেলিকপ্টারযোগে নবদম্পতির আগমনকে ঘিরে। ঢাকা থেকে হেলিকপ্টারে করে নিজ গ্রামের বাড়িতে আসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাশেদুল হাসান সুমন। তার সঙ্গে ছিলেন নববিবাহিত স্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আসমা খানম আশা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে হেলিকপ্টারটি নলছিটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করলে মুহূর্তেই সেখানে ভিড় জমায় স্থানীয়রা। প্রিয় মানুষদের একনজর দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। পুরো এলাকা রূপ নেয় উৎসবমুখর জনসমুদ্রে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক আনন্দ ও স্মরণীয় মুহূর্তকে বিশেষভাবে ধারণ করতেই নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে হেলিকপ্টারযোগে আগমনের এই আয়োজন করা হয়।

24de8cb6-d4dd-4345-9a68-393dc8924f8d

আরও পড়ুন

আগামীকাল ভোলার ১৪ গ্রামে ঈদ

অ্যাডভোকেট সুমন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভুট্টোর ভাগিনা। তার মামি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বর্তমানে ওই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


47c26907-c6fb-4409-8da8-c9525200b934

তিনি জানান, জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই স্ত্রীর সঙ্গে আকাশপথে গ্রামের বাড়িতে আগমন করেছেন। আসন্ন ঈদ তিনি পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতেই উদযাপন করবেন।

নববধূ মেজর আসমা খানম আশা বলেন, গ্রামের মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় তিনি মুগ্ধ। তিনি সবার কাছে দোয়া কামনা করেন যেন তাদের দাম্পত্য জীবন সুখ-শান্তিতে কাটে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর