বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

খুলনায় যুবদল নেতা রাসু হত্যা মামলায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

খুলনায় যুবদল নেতা রাসু হত্যা মামলায় গ্রেফতার ১
গ্রেফতার ইসমাঈল হোসেন।

খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদল নেতা রাশিকুল আনাম রাসু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাঈল হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৮ মার্চ) রাতে দিঘলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়ার সেনহাটি এলাকার মো. শামছুল আলমের ছেলে ইসমাঈল হোসেনের নামে বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলার সন্ধান পেয়েছে পুলিশ।

আরও পড়ুন

শায়েস্তাগঞ্জে টোলের নামে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তৈমুর ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামি আটকে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। সাথে বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করি। তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাঈলকে আটক করি। পরবর্তীতে কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে রাসুকে মাথায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর