বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট, চরম ভোগান্তি

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৭:২৪ এএম

শেয়ার করুন:

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট, চরম ভোগান্তি
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট, চরম ভোগান্তি

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নামায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-এ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন, ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই সড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ আকার ধারণ করে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের।


বিজ্ঞাপন


উত্তরবঙ্গগামী যাত্রী ও পরিবহন চালকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা বুধবার রাতে ঢাকা থেকে রওনা দেন। তবে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি সময় লাগছে যাত্রায়। অনেকেরই ৭ থেকে ৮ ঘণ্টা লেগেছে টাঙ্গাইল পৌঁছাতে, কখন গন্তব্যে পৌঁছাবেন তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, যানজট নিরসনে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর