বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেলেন  শহীদ ও আহত পরিবার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেলেন  শহীদ ও আহত পরিবার

গাইবান্ধায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধার মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৮ মার্চ) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে নগদ অর্থ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিতরণ করেন জেলা যুবদল। 


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলার সভাপতি মোশররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, পলাশবাড়ী সদস্য সচিব রাজু আহমেদ, ছাত্র নেতা ইমাম হাসান আলাল, ইমাম হোসেন দুলালসহ অনেকে। 

এ সময় যুব নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে এ দেশের সব শ্রেণি পেশার মানুষ চেষ্টা করেছে দেশকে ফেসিবাদমুক্ত করার জন্য। প্রথমে রাজনৈতিক দলগুলো চেষ্টা এ যুগের সাহসী সন্তান ছাত্রদের সাথে জনতার অংশগ্রহণে আন্দোলনের মুখে শেখ হাসিনাকে বিতাড়িত হয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর