বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদ যাত্রায় ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া-আরিচা ঘাটে ভোগান্তি নেই

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

ঈদ যাত্রায় ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া-আরিচা ঘাটে ভোগান্তি নেই

যানবাহন ও যাত্রীর চাপ বাড়লেও কোনো ভোগান্তি ছাড়াই ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ প্রান্ত দিয়ে ঈদ যাত্রায় বাড়ি ফিরছেন মানুষ। ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটেও। যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আসার সঙ্গে সঙ্গেই পদ্মা-যমুনা নদী পারাপার হতে পারছেন।

এই নৌরুট ব্যবহার করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার মানুষের যাতায়াত করেন। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এই নৌরুটে যানবাহনের চাপ কমলেও, ঈদ যাত্রায় তা বেড়ে যায়। সে জন্য ঘাট কর্তৃপক্ষ যানবাহন ও যাত্রী পারাপারের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন। এ বছর পাটুরিয়া ঘাট এলাকায় ৪টি ফেরি ঘাটের মাধ্যমে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছেন, এছাড়াও আরিচা ২টি ফেরি ঘাট দিয়ে ৭ টি ফেরি দিয়ে যানবাহন যাত্রী পারাপার করছেন।


বিজ্ঞাপন


4bce5c15-8315-4e7d-aeca-29e9ec7f36a4

বুধবার (১৮ মার্চ) সরজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ প্রান্ত দিয়ে কোনো ভোগান্তি ছাড়াই ঈদ যাত্রায় ঘরে ফিরছেন মানুষ। ঘাট এলাকাও নেই কোনো ভোগান্তি। যানবাহন ও যাত্রীরা আসার সঙ্গে সঙ্গে ফেরিতে উঠে নদী পার হতে পারছেন।

bd8a1b90-bcdd-4ed9-9ee3-580924e8fb81

পাটুরিয়া ঘটে যাত্রী রানা আহামেদের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি গত ১২ বছর ধরে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে পাটুরিয়া ঘাট পার হয়ে যশোর যাওয়া আসা করি। পদ্মা সেতু হওয়ার আগে ঈদ যাত্রায় এই পথে প্রচুর ভোগান্তিতে পরতে হতো। ঘণ্টার পর ঘণ্টা ঘাট এলাকায় ফেরির জন্য অপেক্ষা করতে হতো। এখন আর সেই ভোগান্তি নেই, পদ্মা সেতু উদ্বোধনের পর, ফেরি যানবাহনের জন্য অপেক্ষায় থাকা। ঈদ যাত্রাও কোনো ভোগান্তি নেই, ঘাট এলাকায় এসেই গাড়িটি ফেরিতে উঠে গেছে। ফেরি জন্য অপেক্ষা করতে হয়নি, বরং ফেরিই যানবাহনের জন্য অপেক্ষা করছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঈদে উত্তরের মহাসড়কে বাড়ছে চাপ, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ

আরেক যাত্রী আওয়াল হোসেন বলেন, ঢাকা থেকে-পাটুরিয়া ঘাট এলাকায় আসতে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। রাস্তায় নেই কোনো যানজট। সুন্দরমতো ঘাট এলাকায় আসতে পেরেছি। শুধু বাসস্ট্যান্ড এলাকাগুলোতে বাস ধীরগতি ছিলো, এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ প্রান্তে কোনো ভোগান্তি নেই।

a3aef8f5-29d8-4f3a-8154-0d274c337936

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের তুলনায় পর্যাপ্ত ফেরি থাকায় কোনো ভোগান্তি হচ্ছে না। আশা করছি এবারের ঈদ যাত্রায় যাত্রীদের কোনো ভোগান্তি ছাড়াই পারাপার করতে পারব।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, ঈদ যাত্রায় মানুষদের নিরাপদে ও ভোগান্তি ছাড়া ঘরে ফেরাতে আমাদের ৪১৩ জন পুলিশ সদস্যসহ হাইওয়ে পুলিশ ও নৌ-পুলিশ কাজ করছেন, ঢাকা আরিচা মহাসড়ক ও পাটুরিয়া-আরিচা ঘাট এলাকায়। আমরা আশা করছি এ বছর ঈদে মানুষ ঘরে ফিরবেন স্বস্তিতে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর