বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে নিরাপত্তা জোরদার, ডিআইজির পরিদর্শন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে নিরাপত্তা জোরদার, ডিআইজির পরিদর্শন
দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ঝালকাঠি শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝালকাঠিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কার্যক্রম জোরদার করেছে পুলিশ। ঘরমুখো মানুষ এবং ঈদ কেনাকাটার জন্য শহরে বেড়েছে মানুষের চাপ, তাই নিরাপদ যাতায়াত এবং জনদুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট এবং বাজারগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। শহরের ব্যস্ত এলাকা ও শপিং কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।


বিজ্ঞাপন


এই প্রেক্ষাপটে বুধবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ঝালকাঠি শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

ডিআইজির সঙ্গে ছিলেন- বরিশাল রেঞ্জ এসপি রুনা লায়লা, ঝালকাঠি পুলিশ সুপার মিজানুর রহমান, বরিশাল রেঞ্জ এএসপি শফিকুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

পরিদর্শনের সময় ডিআইজি মোস্তাফিজুর রহমান বাজারে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জনদুর্ভোগ কমানো ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের খাঁচায় যুবক

জেলা পুলিশের একটি সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য অপরাধ প্রতিরোধে ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা টহলও বৃদ্ধি করা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর রাখা হচ্ছে বিশেষ নজর।

ঝালকাঠি পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঈদের সময় মানুষের চলাচল বেড়ে যায়। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে আছি। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত দায়িত্ব পালন করছে। এছাড়া রাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বাস টার্মিনাল ও নৌঘাটেও নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর