বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

বগুড়ায় শতাধিক এতিম-অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় শতাধিক এতিম-অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
বগুড়ার কাহালুতে সুবিধাবঞ্চিত, এতিম ও হতদরিদ্য শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

‘ঈদ আমাদের আনন্দ, ভালোবাসা ভাগাভাগির উৎসব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে সুবিধাবঞ্চিত, এতিম ও হতদরিদ্য শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরপেক্ষ স্বার্থ’ এ আয়োজন করে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করা প্রায় একশত শিশু ও শিক্ষার্থীর হাতে নতুন জামা, ঈদ সামগ্রী, বাড়ি ফেরার ভাড়া ও ঈদ সালামি তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে দুইজন কোরআনে হাফেজকে পাগড়িও প্রদান করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মো. খায়শেদ আলম, উলট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান, হাফেজ রাশেদুল ইসলাম ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠন সূত্রে জানা গেছে, সারারমজানব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের পাশাপাশি মাসব্যাপী তহবিল সংগ্রহ করে ‘ঈদ প্রজেক্ট–২০২৬’ বাস্তবায়ন করা হয়েছে। ২০১৫ সালে খুব অল্প পরিসরে যাত্রা শুরু করা সংগঠনটি ধীরে ধীরে বড় মানবিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ২০২০ সালে করোনা মহামারির সময় থেকে পূর্ণ মাত্রায় সামাজিক কার্যক্রম শুরু করে সংগঠনটি। বর্তমানে এর সদস্যসংখ্যা দুই শতাধিক।

‘নিরপেক্ষ স্বার্থ’র চলমান কার্যক্রমের মধ্যে রয়েছে-‘আমিও রক্তের গ্রুপ জানি’ শীর্ষক সচেতনতামূলক কার্যক্রম, ‘আমিও বড় হতে চাই’ প্রকল্প (এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার দায়িত্ব নেওয়া), ইফতার প্রজেক্ট, ঈদ প্রজেক্ট ও ‘স্বাবলম্বী প্রজেক্ট’।


বিজ্ঞাপন


সংগঠনের সদস্যরা জানান, সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর