বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

সেই কলাহাটে ফের দুর্ঘটনা, চাচা-ভাতিজা নিহত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

সেই কলাহাটে ফের দুর্ঘটনা, নিহত ২

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার সেই কলাহাটে আবারও সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- দেলোয়ারের ছেলে মো. কাউছার (৩৫) এবং ৫ বছর বয়সী শিশু রেজোয়ান। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাসা চারঘাটের মৌগাছি এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

650277930_1256005645925404_1269468407643686170_n

স্থানীয়রা জানান, পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে ড্যাম ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

আরও পড়ুন

ফরিদপুরে গাছের সঙ্গে তরমুজ বোঝাই পিকআপের ধাক্কা, ব্যাবসায়ী নিহত

ওসি মোজাম্মেল হক জানান, ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। নিহতদের নাম পরিচয় পরে জানানো যাবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, একই জায়গায় গত ১ জানুয়ারি কলাহাটে চলন্ত ট্রাক আকস্মিক ঢুকে পড়ে ৪ জন নিহত হয়েছিল। এলাকাটি খুবই দুর্ঘটনাপ্রবণ বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর