বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

গরিবের চাল চুরি: ২ জনের কারাদণ্ড, জাল কার্ডসহ বিপুল চাল জব্দ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

গরিবের চাল চুরি: ২ জনের কারাদণ্ড, জাল কার্ডসহ বিপুল চাল জব্দ

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দ করা ঈদ উপহারের ভিজিএফ চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাস। আদালত সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড) এবং চিত্তরঞ্জন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড) প্রদান করে।

অভিযান সূত্রে জানা যায়, দরিদ্রদের জন্য ১০ কেজি হারে বরাদ্দ করা চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি স্বাক্ষরযুক্ত ও ৬৯টি স্বাক্ষরবিহীন মোট ৭৬টি জাল কার্ড এবং ৫০ কেজি ওজনের দুটি বস্তা খোলা ত্রাণের চাল উদ্ধার করা হয়। এছাড়া উপকারভোগীদের ১০ কেজির পরিবর্তে কম পরিমাণ চাল দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ভবনের বিভিন্ন কক্ষ থেকে ৫৬টি কার্ডের বিপরীতে আরও ৫৫৯ কেজি চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

 


বিজ্ঞাপন


অভিযানকালে কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বরত উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর