মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার খোকসায় চিনি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে খোকসা পৌরসভা এলাকার কালিবাড়ি সড়কের নিত্ত গোপালের দোজালি গুড় তৈরির কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


পরে জব্দকৃত গুড় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় রেখে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। আদালত পরিচালনায় সহযোগিতা করেছেন থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে। জব্দকৃত গুড়ের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর