মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরিহিত অবস্থায় পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় বাবার জানাজায় অংশ নিয়েছেন এক সাজাপ্রাপ্ত আসামি। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার নলবুনিয়া গ্রামে বাবা সিদ্দিকুর রহমান আকনের জানাজায় অংশ নেন তার একমাত্র ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)।


বিজ্ঞাপন


কারাগার সূত্রে জানা গেছে, স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত উজ্জ্বল গত প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে বন্দি। উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সেই হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে ৭৫ বছর বয়সে মারা যান সিদ্দিকুর রহমান। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের কঠোর পাহারায় উজ্জ্বলকে তার গ্রামের বাড়িতে নেয়া হয়। সেখানে হাতকড়া পরা অবস্থায় জানাজা শেষ করার পর তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, উজ্জ্বল দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং সেই সংসারে তার আড়াই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর