চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ট্রেনে কাটা পড়ে আলফাজ উদ্দিন আবির (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে ডুলাহাজারা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলফাজ উদ্দিন আবির স্থানীয় ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আশরাফ ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু জানান, ট্রেনের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিনিধি/একেবি

